বুধবার, ২২ জানুয়ারি, ২০২০

কবিতায় -- মৌমিতা পাল


যারা দেশ পুড়তে দেখছিল


যা লিখছি , তা মুছছি
মানুষ যারা হয়নি , 
তারা মানুষ হোক
এর মাঝে দু একটা মানুষের মতো কিছু যাসব
তা না থাকলেও কারও কিছু এসে যাবে না

আগুন কিংবা আত্মহত্যা- মানুষ আজকাল 
ফেসবুক স্ট্যাটাসেই 
দেখে ও লেখে

যারা বুঝেছিল ঠকাবে,
যারা ভেবেছিল লোকাবে
বোকা আসলে তারাই 
যারা ভালোবেসে 
হাত ধরতে শেখেনি

এরা বিয়ের মরশুমে খিচিক করে ফোটোশুটে
নানান পুরস্কার ও সম্মানের প্রত্যাশা করে 
আসরে আসরে
একসাথে তিনজনকে ভালোবেসে
কাউকেই বলে উঠতে পারে না

বাস পুড়লেও ঘরে ফিরুক তারা যাদের ঘর ছিল
এখনও মানুষ
      ঘর বাঁধতে শেখেনি ,
দেশ তো পুড়বেই

যারা দেশ পুড়তে দেখছিল ,তাদের নামেই 
আত্মহত্যার দায় লেখা হোক,
বিষণ্ণতা 
      কোন কারণ হতে পারে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...