সোমবার, ১৫ জুন, ২০২০

কবিতায় -- কবি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়



কবি রাজশ্রী বন্দ্যোপাধ্যায় 
  ঈশ্বরী


তোমার কপালের টিপে পৃথিবী বিশ্রাম নেয় ৷
গেরুয়া উঠোন মন্দির হয়ে ওঠে তোমার আসা যাওয়ার পথে ৷
সুখ বেড়ে দিয়েছ আমায় , যন্ত্রণায় আবক্ষ ভরে নিয়েছ নিজের ৷
হাজার লড়াইয়ের শেষে , শেষ আশ্রয়ে  এসে আশ্রয় নিয়েছি ৷
তুমি স্বাতীর জল হয়ে ঝরে পড়েছ বিদ্ধস্ত শরীর ও মনে ৷
যতবার আগুন লেগেছে তুমি জাহ্নবী হয়ে উঠেছ ৷
সেই পোড়া মাটি দিয়ে এক একটা বেদি বানিয়ে
পুঁতে দিয়েছ সম্ভাবনার বীজ ৷
আক্ষেপের সুরগুলো আমায়  স্পর্শ করার আগে ,
তুমি তাদের গোধূলির বাঁকে রেখে আসো ৷
তোমার বুকের ভেতর থেকে একটা নদী
বেড়িয়ে এসে আমাকে সভ্যতার গল্প শোনায় ৷
তোমার মুখ থেকে নিসৃত কথারা অসংখ্য শ্লোক হয়ে যায় ৷
শতায়ুঃ তক্ষকের কাছে শুনি তোমার দীধিতি হয়ে ওঠার কাহিনী ৷
আমার নিমজ্জিত সত্তায় তুমি ঈশ্বরী হয়ে ধূমায়িত হও ৷






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...