শহর- ছয়
ওয়াইপারে যায় মুছে যায়, আকাশ ভাঙা,
কান্না তোমার, চকচকে সেই কাঁচে,
লালবাতিতে থমকে থামা, জীবন তবু,
ঝাপসা কাঁচের ঐ পাশেতেই বাঁচে।।
ব্যর্থ
পরম্পরা হাত রেখেছে হাতে
স্বপ্ন ভাঙা উদাস চোখে
যায় চলে সব অন্ধকারে
জমিয়ে রাখা সকল পুঁজি
ব্যর্থ হওয়ার মধ্যদিনে
ছোট্ট বুকের ধুকপুকুনি....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন