বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

কবিতায় -- রূপক সান্যাল




একদিন                                                                


একদিন সকাল বড় দুঃসময়,
একদিন বন্ধুরাও দাঁত দেখায় –

একদিন মধ্যরাত হিহি হাসে,
একদিন রক্তচোখ চারপাশে।

একদিন শুষ্ক ঘুম স্বপ্নহীন,
একদিন সুখবাতাস দূর বিলীন –

একদিন পৌষ মাস ভিক্ষে চায়,
একদিন দিনদুপুর নিঃসহায়।

একদিন বুকের পাশে প্রেম ঝিমায়
একদিন ভালোবাসাও আলতা-পায়

একদিন যারা তোমার চোখে চোখে ফেলে
একদিন তারাও ঘোরে সাদা-কাপড় প্যান্ডেলে... ...

মনে পড়ে-
একদিন তোমার বুকে হাত রাখা?
একদিন শিয়র জুড়ে রাতজাগা?

মনে পড়ে সেই রাতজাগা?



                                                                                                                                                                 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...